জানাব মোহাম্মদ আব্দুল হান্নান জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (৩য় স্থান) নির্বাচিত।
সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী চুনঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, ICT4E district ambassador, বিষয় ভিত্তিক ইংরেজি বিষয়ের একজন দক্ষ প্রশিক্ষক, বহুমুখী প্রতিভার অধিকারী, জনাব মোহাম্মদ আব্দুল হান্নান জাতীয় শিক্ষা পদক ২০২৩ এ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (৩য় স্থান) নির্বাচিত হয়েছেন।
প্রাথমিক শিক্ষা পদক- ২০২৩ বিতরণ ও জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ -২০২৪ উদ্বোধন অনুষ্ঠান ২৭ জুন ২০২৪ সকাল ৯:৩০ ঘটিকায় ওসমানী স্মৃতি মিলনায়তন ঢাকায় অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রাথমিক শিক্ষা পদক- ২০২৩ বিতরণ ও জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ -২০২৪ উদ্বোধন করেন।
এর আগে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ সালের ৮ সেপ্টেম্বর উপজেলা, ১৩ সেপ্টেম্বর জেলা ও ২ অক্টোবর ২৩, বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায়‘শ্রেষ্ঠ সহকারী শিক্ষক’ নির্বাচিত হন।
বহুগুণ প্রতিভার অধিকারী, সদা হাস্যরসিক, নিরহংকার, নিষ্ঠাবান, গ্রন্থকীট এই শিক্ষক মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের চাঁন্দপুর গ্রামে ১৯৭৬ সালে ৫ ই আগস্ট জন্ম গ্রহণ করেন। তিনি ২৯-০৩-২০০১ সালে কুলাউড়া উপজেলার লাটিটিল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করে বর্তমানে চুনঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে কর্মরত আছেন। ব্যাক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক।




0 মন্তব্যসমূহ