বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষা অফিসার হয়েছেন কুলাউড়া উপজেলার শিক্ষা অফিসারশিক্ষা অফিসার হয়েছেন কুলাউড়া উপজেলার শিক্ষা অফিসার ‡gvt শরীফ উল
ইসলাম। তিনি ইতিপূর্বে মৌলভীবাজার জেলা, সিলেট বিভাগেও শ্রেষ্ট শিক্ষাঅফিসার নির্বাচিত হয়েছিলেন। গত ১১ জানুয়ারি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরেরপরিচালক (প্রশাসন) মো. সাবের হোসেন স্বাক্ষরিত এক পত্রে জাতীয় পর্যায়ে এই শ্রেষ্ঠত্বের
ঘোষণা দেন কুলাউড়া উপজেলা শিক্ষা অফিসার মোঃ শরীফ উল ইসলাম এই উপজেলায় যোগদানের পর থেকে প্রাথমিক শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন করেছেন।তাছাড়া ঝরেপড়া রোধ, শিশুদের বিদ্যালয়মুখী করতে রঙিন স্কুল, শিশুশ্রেণিকে আধুনিকায়ন, মিড ডে মিল শহিদ মিনার নির্মাণ সহ বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করেন। সেই প্রকল্পের নাম দেন ‘আমার স্বপ্ন আমার স্কুল’।সেই প্রকল্পের মাধ্যমে তিনি উপজেলা, জেলা, বিভাগীয় এবং জাতীয় পর্যায়ে শ্রেষ্ট শিক্ষা অফিসার নির্বাচিত হন। ।বর্তমানে প্রেষণে শিক্ষা অধিদফতরে কর্মরত কুলাউড়া উপজেলা শিক্ষা অফিসার মো. শরীফ উল ইসলাম জানান, শ্রেষ্ট উপজেলা শিক্ষা অফিসার হিসেবে আমাকে ও কুলাউড়ার চুনঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ট প্রাথমিক বিদ্যালয়নির্বাচিত হওয়ায় আমি গর্বিত। সকলের সম্মিলিত প্রয়াসে এই অর্জন সম্ভব হয়েছে। এখন এই সাফল্যকে আরও সামনেএগিয়ে নিতে সকলকে দায়িত্ব নিতে হবে। নতুবা এই সাফল্যের কোন মুল্য থাকবে না।
এদিকে জাতীয় পর্যায়ে শ্রেষ্টত্বের গৌরব অর্জন করেছে কুলাউড়া উপজেলার চুনঘর সরকারি প্রাথমিকবিদ্যালয়। কুলাউড়া
উপজেলা শিক্ষ অফিসার শরীফ উল ইসলাম মোঃ আমার স্বপ্ন আমার স্কুল প্রকল্পের মাধ্যমে বিদ্যালয়টি সফলভাবে
তাদের শিক্ষাদান, বিদ্যালয়ে আঙিনায় শিক্ষণীয় মনোরম পরিবেশ তৈরীসহ সার্বিকভাবেবিদ্যালয় পরিচালনায় ব্যতিক্রমী
কার্যক্রম পরিচালনা করেবিদ্যালয়টি জাতীয় পর্যায়ে এ স্বীকৃতি অর্জন করেছে।গত১১ জানুয়ারি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মো. সাবের হোসেন স্বাক্ষরিত এক পত্রে জাতীয়পর্যায়ে এই শ্রেষ্ঠত্বের ঘোষণা দেন।জাতীয় পর্যায়ে চুনঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশ সেরা বিদ্যালয়ের স্বীকৃতি অর্জন করায়
বিদ্যালয়ের পক্ষ থেকে সকল শুভার্থীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক
জয়নাল আবেদীন বলেন এই অর্জন যেমন আমাদের কে অনুপ্রানিত করেছে, তেমনি অনুপ্রানিত করবে প্রাথমিক শিক্ষার
সাথে জড়িত হাজারো শিক্ষক মন্ডলীকে। সবার কাছে দোয়া চাই, আমরা যেনো আমাদের কর্মের মাধ্যমে কোটি প্রাণে
শিক্ষার আলোজ্বালিয়ে যেতে পারি। আমাদের এই অর্জনে উপজেলা প্রশাসন, প্রাথমিক শিক্ষা বিভাগ, উর্ধবতন প্রশাসনিক
কর্মকর্তা, প্ল্যান বাংলাদেশ ও শিক্ষক সমাজের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
0 মন্তব্যসমূহ