একটি আদর্শ স্কুলের কারিগর।

বরমচাল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব জুন্নারা বেগম।তিনি ব্যাক্তিগত জীবনে বিবাহিত এবং নিঃসন্তান।১৯৮০  সালে সিলেট মদন মোহন কলেজ থেকে এইচ এস সি পাশ করে কুলাউড়ার বরমচালে, বরমচাল স্কুল এন্ড কলেজ এর পাশে বরমচাল আদর্শ স্কুল নামে একটি বিদ্যালয় স্থাপন করে প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করেন।বিদ্যালয়টির প্রতিষ্ঠাকাল ৫ ই মার্চ ১৯৮৪।প্রতিষ্ঠাকালীন সময়ে তিনিসহ ৫ জন শিক্ষক কর্মরত ছিলেন।ছাত্র সংখ্যা ছিল ১৫০ জন।শিক্ষকের কোন বেতন ছিলনা।স্কুলের যাবতীয় খরচ তিনি বহন করতেন।তখন অন্যান্য শিক্ষকরা চলে গেলও একমাত্র তিনি হাল ছাড়েন নি।বিনা বেতনে দীর্ঘ ১০ বছর বিনা বেতনে স্কুলে চাকরী করেন। পরবর্তীতে ১৯৯৪ সালে বিদ্যালয়টি রেজিস্ট্রেশন লাভ করায় বিদ্যালয়ের নাম হয় বরমচাল আদর্শ রেজিঃ প্রাথমিক বিদ্যালয় । এরপর ২০১৩ সালে বিদ্যালয়টি জাতীয় করণ স্বীকৃতি পাওয়ায় এর নামকরণ হয় বরমচাল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়।বর্তমানে তিনিসহ ৪ জন শিক্ষক কর্মরত আছেন,ছাত্র সংখ্যা  ২৩৮ জন।বিদ্যালয়টি দ্বিতল বিশিষ্ঠ।শ্রেনিকক্ষ পরিস্কার-পরিচ্ছন্ন।বিশেষ করে প্রাক-প্রাথমিক শ্রেনি ও লাইব্রেরী রোম অত্যন্ত মনোরোম ও দৃষ্টিনন্দন। দেখলে যে কারও মন কাড়ে।প্রধান শিক্ষক জনাব জুন্নারা বেগম এ বছর ডিসেম্বর থেকে এলপিয়ারে আছেন। এ বয়সে তিনি নিয়মিত ক্লাস করেন।তাঁর ইচ্ছা শেষ বয়সেও তিনি যেন তাঁর স্বপ্নের বিদ্যালয়ের উন্নতি দেখতে নিয়মিত স্কুলে আসতে পারেন মহান আল্লাহর নিকট তাঁর এই প্রার্থনা।
উপজেলা শিক্ষা অফিসার জনাব মামুনুর রহমান বলেন, বিদ্যালয়টি অত্যন্ত সুন্দর, এ বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষা উপকরণ রয়েছে এবং ফলাফলও ভাল। বিদ্যালয়টি সকল প্রতীযোগীতামূলক কার্যক্রমে অংশ গ্রহণ করে বেশ সুনাম অর্জন করেছে যা অন্যান্য  বিদ্যালয়ের জন্য অনুকরণযোগ্য। আমি উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক এর দীর্ঘায়ু কামনা করি ও বিদ্যালয়ের উন্নতির ধারা অব্যাহত রাখতে আশাবাদ ব্যক্ত করি।






একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ