একটি জাতির ৫টি মৌলিক অধিকারের মধ্যে শিক্ষা অন্যতম।আর এই শিক্ষার প্রথম সোপান হচ্ছে প্রাথমিক শিক্ষা। দেশ এগিয়ে যাচ্ছে,শিক্ষা বান্ধব সরকার নানামূখী কর্মকাণ্ড ও প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বিশ্বের ইতিহাসে দেশকে একটি রোল মডেল হিসেবে গড়ে তোলতে।ঠিক সে সময় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কুলাউড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা জনাব শরীফ-উল ইসলাম কুলাউড়া উপজেলার প্রাথমিক শিক্ষার হাল ধরেন ০৮/০৭/২০১২ তারিখে।স্যারের যোগদানের পর থেকেই পাল্টে যায় কুলাউড়া উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের চিত্র।পাসের হার শতভাগ,জেলা পর্যায়ে শ্রেষ্ট শিক্ষক নির্বাচিত,সহশিক্ষাক্রমিক কার্যক্রম,বঙ্গমাতা ও বঙ্গবন্ধু আন্ত প্রাথমিক ফুটবল টুর্নামেন্ট, বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক, কাব-স্কাউটসহ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের বিষেশ করে শিশু বান্ধব প্রাক-প্রাথমিক শ্রেণিগুলো মনোরোম পরিবেশে সজ্জিতকরণ,পর্যাপ্ত উপকরণ,শ্রেণি ব্যবস্থাপনা ও শ্রেণি পাঠদান নিশ্চিত করেন।যখন যেখানে যে স্কুলে সাব-ক্লাষ্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়,ছুটে যান সেখানে শিক্ষকদের সাথে কিছু শেয়ার করতে । নিঃসন্দেহে তিনি একজন দক্ষ প্রশিক্ষক হিসেবে তাঁর জুড়ি নেই।উপজেলার শিক্ষা অফিসে এনেছেন আমূল পরিবর্তন।একজন সৎ,দক্ষ ও নিষ্ঠাবান শিক্ষা অফিসার হিসেবে শিক্ষকদের কাছে অতি পরিচতি একটি নাম উপজেলা শিক্ষা অফিসার জনাব শরীফ-উল ইসলাম।বিভিন্ন প্রশিক্ষণ থেকে তিনি যে সম্মাণী পান তাও মফস্বল স্কুলগুলোর বিভিন্ন উন্নয়নে দান করেন।
এরই ফলস্রুতিতে, কুলাউড়ায় মান সম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করনে নিভিড় পরিদর্শন ও ফলাবর্তন এর জন্য জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিও) এর নেতৃত্বে ৫ এপ্রিল মঙ্গলবার দিন ব্যাপী মৌলভীবাজার পিটিআই এর সুপার, সহকারি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, জেলার সকল উপজেলার শিক্ষা ও সহকারী কর্মকর্তারা কুলাউড়া উপজেলার ৬০টি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন টিম পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে কুলাউড়া উপজেলা পরিষদ সভা কক্ষে বিকাল ৪টায় শিক্ষা কমিটির সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান আ-স-ম কামরুল ইসলাম এর সভাপতিত্বে ও কুলাউড়া উপজেলা শিক্ষা অফিসার মোঃ শরিফ উল ইসলামের পরিচালনায় নিভিড় পরিদর্শন ও ফলাবর্তন সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিও) মোঃ সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার পিটিআই এর সুপার এ কে এম সাইফুল হাসান ও ইন্সট্রাক্টর মোঃ ফারুক আহমেদ, সহকারি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আলী আহসান, কিশলয় চক্রবর্তী ও মনিটরিং অফিসার সোহেল মোল্লা, সাংবাদিক মোঃ খালেদ পারভেজ বখ্শ।
নিভিড় পরিদর্শন ও ফলাবর্তন বিষয়ে অনুষ্টানে অন্যান্যদের মধ্যে তাদের মতামত ও পরামর্শ ব্যক্ত করেন মৌলভীবাজার সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মারুফ আহমদ চৌধুরী, জুড়ী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হাই, রাজনগর উপজেলা শিক্ষা কর্মকর্তা হেমেন্দ্র চন্দ্র দেবনাথ, বড়লেখা উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা অরবিন্দু কর্মকার, শ্রীমঙ্গল উপজেলার ইন্সট্রাক্টার ইউআরসি এস এম ফয়সল হোসেন, বড়লেখা উপজেলা রিসোর্স সেন্টার এর ইন্সপেক্টার কাজী মোঃ হুমায়ূন কবির, মৌলভীবাজার সদর সহকারী শিক্ষা অফিসার মোঃ রাজিব মিয়া, শরীফ মোঃ নেয়ামত উল্যাহ, আহমেদ আলী, উত্তম দেবরায় ও আরতী ব্যানার্জী, রাজনগর উপজেলার সহকারী শিক্ষা অফিসার কাজী নাদিমুল হক, মোঃ মাহমুদ হোসাইন ও সোমা ভট্টাচার্য্, কমলগঞ্জ উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা মনোরমা দেবী, মোঃ ওমর ফারুক, নাফিউন নুর, জয়া কুমার হাজরা, কুলাউড়া উপজেলার সহকারী শিক্ষা অফিসার মোঃ মাসুদুর রহমান, মোঃ মামুনুর রহমান, ইব্রাহিম মিয়া, মোঃ মহি উদ্দিন আহমেদ ভুইয়া ও ইউআরসি ইন্সট্রাক্টর (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল্লাহ হাসান, বড়লেখা উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃশহিদুল্লাহ, জুড়ী উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা রাজন কুমার সাহা, শ্রীমঙ্গল উপজেলার সহকারী শিক্ষা অফিসার জ্যোতিষ রঞ্জন দাশ।
সভায় কুলাউড়া উপজেলার শিক্ষা কর্মকর্তা মোঃ শরিফ-উল ইসলামকে প্রাথমিক বিভাগের মানসম্মত শিক্ষা এগিয়ে নেয়ার জন্য পরিদর্শন টিম উপজেলা পরিষদ চেয়ারম্যান আ-স-ম কামরুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা শরীফ-উল ইসলামসহ পরিষদকে ধন্যবাদ জানিয়ে বক্তরা কুলাউড়া উপজেলার বিভিন্ন স্কুল পরিদর্শনে সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শন টিমের সদস্যরা আরোও বলেন, কুলাউড়া উপজেলার ৬০টি সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনের মাধ্যমে জেলার ৭টি উপজেলায় মান সম্মত শিক্ষা বিস্তারে একধাপ এগিয়ে যাবে বলে অভিমত ব্যক্ত করেন। উপস্থিত বক্তরা শিক্ষার মান উন্নয়নে এই ধারা অব্যাহত রাখার জন্য জেলা শিক্ষা কর্মকর্তাকে অনুরোধ জানান।
পরে সেই ধারাাবায়িকতায় মান সম্মত প্রাথমিক শিক্ষা এগিয়ে নিতে ১৯ এপ্রিল মৌলভীবাজার জেলা সদর উপজেলা ও ৯ মে রাজনগর উপজেলা পরিদর্শন টিম পরিদর্শনের জন্য প্রাথমিক ভাবে সিন্ধান্ত হয়। সমাপনী বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিও) ও মৌলভীবাজার পিটিআই এর সুপার, সহকারি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, জেলার সকল উপজেলার শিক্ষা ও সহকারী কর্মকর্তাকে ধণ্যবাদ জানিয়ে তিনি শিক্ষার মান উন্নয়নে উপজেলা পরিষদ থেকে সকল ধরনের সুযোগ সুবিধার আশ্বাস প্রদান করেন।
তাঁর এ অবদান প্রাথমিক শিক্ষায় মাইল ফলক হয়ে থাকবে।প্রাথমিক শিক্ষা বিভাগ কুলাউড়া এর দাবি,তাঁকে জাতীয় পর্যায়ে েশ্রেষ্ঠ U.E.O নির্বাচিত করা হোক।এটাই তাঁর প্রাপ্য।
তাঁর এ অবদান প্রাথমিক শিক্ষায় মাইল ফলক হয়ে থাকবে।প্রাথমিক শিক্ষা বিভাগ কুলাউড়া এর দাবি,তাঁকে জাতীয় পর্যায়ে েশ্রেষ্ঠ U.E.O নির্বাচিত করা হোক।এটাই তাঁর প্রাপ্য।

0 মন্তব্যসমূহ