প্রাথমিক শিক্ষকদের বিভাগীয় অনুমতি ছাড়া উচ্চতর ডিগ্রি
ছাত্র থাকা অবস্থায় অনেকেই শিক্ষক হিসেবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। চাকরিতে যোগদানের পর সরকারি চাকরিবিধি অনুযায়ী বিভাগীয় অনুমতি সাপেক্ষে পড়াশুনা চালিয়ে যেতে হয়। কিন্তু নতুন চাকরিতে যোগদানের পর চাকরিবিধি সম্পর্কে অনেক শিক্ষকের ধারণা না থাকায় বিভাগীয় অনুমতি ছাড়াই পড়াশুনা চালিয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করে।
অনেক কষ্ট করে চাকরির পাশাপাশি পড়াশুনা চালিয়ে ডিগ্রি অর্জন করা বাস্তবে খুবই কঠিন। বিভাগীয় অনুমতি ছাড়া সেই কষ্টার্জিত কাঙ্খিত যোগ্যতা/ডিগ্রি চাকরিক্ষেত্রে বিশেষ করে পদোন্নতির ক্ষেত্রে কাজে লাগাতে না পারায় হতাশায় দিন কাটছে অনেকের।
বিভাগীয় অনুমতির অযুহাতে কষ্টার্জিত সেই কাঙ্খিত ডিগ্রি পদোন্নতির ক্ষেত্রে (চাকরি জীবনের স্বপ্ন) কাজে লাগাতে পারছে না। এটা চরম অমানবিক।
জনৈক শিক্ষিকা মেহেরুন রুমি বলেন, এসএসসি পাশের পর চাকরিতে যোগদান করে স্বামী-সংসার, সন্তানকে লালন-পালনসহ পড়াশুনা করে কষ্টার্জিত ডিগ্রি (বি.এ.) কাজে লাগাতে না পেরে মনে হচ্ছে মরে যাই। সময়ের চাহিদায় আইনের পরিবর্তন হওয়া বাঞ্ছনীয়।
- See more at: http://www.shampratikdeshkal.com/readers-like/2016/05/15/24347#sthash.oQgeatHR.dpuf
0 মন্তব্যসমূহ