জাতীয় শিক্ষানীতির আলোকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজারসহ শীর্ষস্থানীয় শিক্ষাবিদদের উপস্থিতিতে বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষানীতি বাস্তবায়ন সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত হয়।
সভা শেষে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, 'আজ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতায় থাকবে। অষ্টম শ্রেণি পর্যন্ত ক্লাস, পরীক্ষা, সিলেবাসসহ সবি বিষয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দেখবে। জাতীয় শিক্ষানীতির আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'
এই সিদ্ধান্তের ফলে চার হাজার ৩৬৫টি বেসরকারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে চলে যাবে।

0 মন্তব্যসমূহ