পাঠ পরিকল্পনা- বাংলা, প্রথম শ্রেণি


শ্রেণিঃ প্রথম
|
বিষয়ঃ আমার বাংলা বই
|
তারিখঃ
|
পাঠের শিরোনামঃ পাঠ-৭ , বর্ণ শিখি –অ, আ ( শুনি ও বলি )
|
পাঠ্যাংশঃ অজ আসে…..আতা চাই।
পৃষ্ঠাঃ ১১
| |
পাঠের শিখনফলঃ
১ মনোযোগ ও ধর্য্যসহকারে পাঠ শুনবে ।
২ ছবি দেখে পরিচিত প্রাণী, ফল, গাছ, ও পতঙ্গের নাম চিনতে এবং বলতে পারবে।
৩ স্বরবর্ণ শিখতে পারবে এবং স্বরবর্ণ দিয়ে শব্দ শিখতে পারবে।
উপকরণঃ পাঠ্যবই ও পাঠ সংশ্লিষ্ট ছবি।
শিখন শিখানো কার্যাবলীঃ
ক) নিরাপদ পরিবেশ সৃষ্টিঃ কুশল বিনিময় করে নিরাপদ পরিসৃষ্টি করব।
খ) আবেগ সৃষ্টিঃ গানের মাধ্যমে আবেগ সৃষ্টি করব।
গ) উপস্থাপনের ধাপসমূহঃ
১ স্বরবর্ণের চার্ট দেখিয়ে একাকী চিন্তা ও দলে আলোচনা করে বর্ণ চিনতে এবং অ, আ বলতে সহায়তা করব।
২ ছবির নাম বলতে বল্ব। না পারলে বুঝিয়ে দিব।
৩ প্রত্যেকটি ছবি দেখিয়ে নাম জিজ্ঞেস করব এবং নামের প্রথম অক্ষর স্বরবর্ণ অ, আ চিনতে ও উচ্চারণ করতে বলব প্রয়োজনে
সহায়তা করব।
৪ স্বরবর্ণ অ, আ একক ও দলগত ভাবে বলতে বলবতে দেব।
ঘ) মূল্যায়নঃ পাঠ চলাকালীন ও পাঠ শেষে মৌখিক মূল্যায়ন করব। এক্ষেত্রে নিম্নলিখিত কাজগুলো করব। যেমন-
১ পাঠের বিষয় বস্তু বল
২ ছবি দেখে কী কী ছবি আছে বল।
৩ একাকী চিন্তা করে এবং দলে আলোচনা করে অ, আ উচ্চারণ কর।
৪ অ,আ দিয়ে প্রাণী, গাছ, ও ফলের নাম বল।
0 মন্তব্যসমূহ