কুলাউড়া উপজেলা পরিষদের শিক্ষাবৃত্তি বিতরণ সম্পন্ন।

কুলউড়া উপজেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে উপজেলা প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পর্যায়ের ২ শতাধিক দরিদ্র শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে।মঙ্গলবার দুপুরে উপজেলা জনমিলন কেন্দ্রে উপজেলা নির্বাহী অফিসার তাহসিনা বেগমের সভাপতিত্বে ও সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, কুলাউড়া উপজেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু, কুলাউড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, লংলা আধুনিক ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান, আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুল কাদির, নয়াবাজার কেসি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ প্রবাশ চন্দ্র শর্মা প্রমুখ। শুরুতে কোরআন তেলায়াত করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মামুনুর রহমান।অনুষ্ঠানে প্রাথমিক পর্যায়ে ১১৫ জন শিক্ষার্থীর মাঝে নগদ ৫শত টাকাসহ শিক্ষা উপকরণ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ১৩৩ জন শিক্ষার্থী নগদ ১হাজার ৫শত টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এছাড়াও মাধ্যমিক শিক্ষা সপ্তাহে বিভিন্ন স্তরের নির্বাচিতদের পুরস্কার ও সৃজনশীল মেধা অন্মেস্বন পরিক্ষায় উত্তীর্ণদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ