কুলাউড়ার গজল শিল্পী ও বিতার্কিক দল চ্যাম্পিয়ন।

  কুলাউড়ার গজল শিল্পী ও বিতার্কিক দল চ্যাম্পিয়ন।


        প্রাথমিক শিক্ষা বিভাগ মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার জাতীয় ক্ষুদে বীর। তার সাথে আরেক উজ্জ্বল নক্ষত্র, করের গ্রাম (কুলাউড়া) সপ্রাবির ৫ম শ্রেণির শিক্ষার্থী মাহিমা ইসলাম গজল প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে দেশ সেরা হবার গৌরব অর্জন করেছে।

        প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগীতা ২০২৬। জাতীয় পর্যায়ে বির্তক প্রতিযোগিতায় সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বি.এইচ মডেল স.প্রা.বি এর ৫ম শ্রেণির শিক্ষার্থী মানবেন্দ্র তালুকদার ঋষভ (দলনেতা) দেবব্রত চন্দ বর্ণ ও তাদের দল ফাইনাল রাউন্ডে রাজশাহী বিভাগের বিতার্কিকদের হারিয়ে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। তাদের এই অর্জনে কুলাউড়াবাসী আনন্দিত ও গর্বিত।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ