উন্নয়ন মেলা ২০১৮ প্রাথমিক শিক্ষা বিভাগের প্রথম স্থান অর্জন!

উন্নয়ন মেলা ২০১৮ তে ৫০ টি স্টলের মধ্যে প্রথম স্থান অর্জন করে প্রাথমিক শিক্ষা বিভাগ কুলাউড়া।গত ১১/১/১৮ হইতে ১৩/১/১৮ তারিখ পর্যন্ত ৩ দিনের উন্নয়ন মেলায় ২০১৮ তে ৫০ টি স্টলের মধ্যে ১ম স্থান অর্জন করে প্রাথমিক শিক্ষা বিভাগ কুলাউড়া,২য় স্থান অর্জন করে যুগ্মভাবে মহিলা বিষয়ক অধিদপ্তর ও স্বাস্থ্য সেবা এবং ৩য় স্থান অর্জন করে সমবায় অফিস।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল মতিন, উপজেলা চেয়ারম্যান জনাব আ স ম কামরুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, উপজেলা নির্বাহী অফিসার জনাব চৌঃ মোঃ গোলাম রাব্বী, ভুমি কমিশনার ছাদিউর রহমান যাদিদ,অফিসার ইন চার্জ শামীম মুসা, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মামুনুর রহমান সহবিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকগণ এবং সাংবাদিকবৃন্দ ও জনসাধারণ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ