জাতীয় মঞ্চে কুলাউড়ার ঐতিহাসিক জয়!


    অদম্য মেধা আর কঠোর পরিশ্রমে ইতিহাস গড়ল আমাদের কুলাউড়া উপজেলার একঝাঁক খুদে শিক্ষার্থী। জাতীয় পর্যায়ে "প্রাথমিক শিক্ষা পদক-২০২৬" প্রতিযোগিতায় দেশের সব উপজেলাকে পেছনে ফেলে তারা অর্জন করেছে শ্রেষ্ঠত্বের মুকুট! জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ পুরস্কার অর্জন করেছে কুলাউড়া উপজেলার শিক্ষার্থীরা। পুরো দেশের বুকে আমাদের উপজেলার নাম উজ্জ্বল করার জন্য এই খুদে মেধাবীদের অভিনন্দন!


    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকেপ্রাথমিক শিক্ষা পদক- ২০২৬" জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ পুরস্কার গ্রহণ করে বিতার্কিক প্রতিযোগীতায় সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার মানবেন্দ্র তালুকদার ঋষভ (বি.এইচ স.প্রা.বি), দেবব্রত চন্দ বর্ণ (বি.এইচ স.প্রা.বি), আহনাফ আলভী (রাবেয়া আদর্শ সপ্রাবি), জাফর আল হাদী (নলডরি সপ্রাবি), মিফতাউর রহমান আলভী (ফরিদপুর সপ্রাবি) এবং হামদ-নাতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাহিমা ইসলাম, (করেরগ্রাম সপ্রাবি) ৫ম শ্রেণির শিক্ষার্থী গজল প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে দেশ সেরা হবার গৌরব অর্জন করে। উপজেলা-জেলা-বিভাগ এবং ফাইনাল রাউন্ডে রাজশাহী বিভাগের বিতার্কিকদের হারিয়ে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। তাদের এই অর্জনে কুলাউড়াবাসী আনন্দিত ও গর্বিত।

১৫ জুলাই ২০২৬ তারিখ (বুধবার) রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে "প্রাথমিক শিক্ষা পদক- ২০২৬" জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন এ সময় তিনি জাতীয় পর্যায়ে কবিতা আবৃত্তি, ক্রীড়া, সাংস্কৃতিক ও বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষার্থীদের ২১টি ক্যাটাগরিতে পুরস্কার তুলে দেন এবং শিক্ষার্থীদের সাথে করমর্দন করেন একই সঙ্গে জাতীয় প্রাথমিক শিক্ষা পদকের আওতায় শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পদক, সনদপত্র ও সম্মাননা প্রদান করেন। শিশু শিক্ষার্থীদের পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও উপভোগ করেন তিনি। এর আগে সকালে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে সবুজ বিদ্যালয়হিসেবে গড়ে তোলার লক্ষ্যে একটি নিমগাছের চারা রোপণের মাধ্যমে সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে গাছের চারা রোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে তিনি প্রাণ-প্রকৃতি বিষয়ক শিশু শিক্ষার্থীদের উদ্ভাবিত বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন এবং তাদের সৃজনশীল উদ্যোগ সম্পর্কে খোঁজখবর নেন।

জনাব মোহাম্মদ খোরশেদ আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভার:) কুলাউড়া উপজেলার ৬ জন শিক্ষার্থীর শ্রেষ্ঠত্ব ও বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে  পুরষ্কার গ্রহণ করায় কুলাউড়া উপজেলার অভিভাবক হিসেবে তিনি অত্যন্ত ভাগ্যবান, গৌরবান্বিত ও আনন্দিত। কুলাউড়া উপজেলাকে বাংলাদেশ তথা বিশ্বের মানচিত্রে পরিচিত করায় উক্ত বিদ্যালয়সমুহের প্রধান শিক্ষক ও অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরো বলেন জাতীয় মঞ্চে কুলাউড়ার নাম উজ্জ্বল করা এই কৃতি শিক্ষার্থীদের জানাই আন্তরিক অভিনন্দন ও লাল গোলাপ শুভেচ্ছা। তোমরা আমাদের গর্ব, আমাদের ভবিষ্যৎ

ছাড়া ২০১০ সালে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন জনাব আবু সাঈদ মোঃ শফিকুর রহমান সিদ্দিকী (আমীর ছলফু সপ্রাবি) ও ২০১৬ সালে শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার জনাব মোঃ শরীফউল ইসলাম এবং ২০১৬ সালে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় চুনঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হওয়ায় গর্ববোধ করেন এবং চুনঘর সপ্রাবির প্রয়াত প্রধান শিক্ষক জনাব জয়নাল আবেদীন কে শ্রদ্ধাভরে স্মরণ করে তাঁর রুহের মাগফিরাত ও বেহেস্ত নসীব কামনা করেন। তিনি কুলাউড়া উপজেলার প্রাথমিক শিক্ষা বিভাগের উন্নতি ও সাফল্য কামনা করে বলেন, আমি দোয়া করি প্রতি বছর কুলাউড়া উপজেলার শিক্ষার্থী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের ধারা অব্যাহত রেখে কুলাউড়া উপজেলাকে গৌরবান্বিত করে।

জনাব মোহাম্মদ খোরশেদ আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কে আন্তরিক ধন্যবাদ, গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ