শিক্ষা সচিবের চুনঘর বিদ্যালয় পরিদর্শন ।

শিক্ষা সচিব মহোদয়ের চুনঘরে আগমণ:
***********************************
চুনঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনে আসেন মাধ্যমিক শিক্ষা সচিব জনাব সোহরাব হোসেন। অতিথি মহোদয় শিক্ষার্থীদের সাথে লেখাপড়া ও ইনোভেশন কার্যক্রম সম্পর্কে মত বিনিময় করেন। তিনি বিদ্যালয়ের ফলাফল, ইনোভেশন কার্যক্রম, শিষ্টাচার ও নৈতিকতার বিষয় গুলো দেখে সন্তুষ্টি প্রকাশ করেন। এতে আরো উপস্থিত ছিলেন উর্ধতন কর্মকর্তাবৃন্দ, উপজেলা নির্বাহী অফিসার জনাব চৌধুরী মো: গোলাম রাব্বী,উপজেলা শিক্ষা অফিসার জনাব মো: মামুনুর রহমান স্যার। চুনঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন বলেন, বছরের শুরুতেই সচিব মহোদয় সহ সংশ্লিষ্ট উর্ধতনদের এই পরিদর্শন আমাদেরকে অনুপ্রাণিত করেছে। আমাদের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই।





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ