বন্যা কবলিত বিদ্যালয়ে,স্কুল ব্যাগ বিতরণ।

বন্যা কবলিত বিদ্যালয়ে,স্কুল ব্যাগ বিতরণ।
বিশিষ্ট শিল্পপতি,সমাজ সেবক,শিক্ষানুরাগী জনাব আজম জাহাঙ্গীর চৌধুরীর পত্নী ইষ্ট কোষ্ট কোম্পানীর চেয়ার পার্সন জনাব, মেরিনা ইয়াছমিন কুলাউড়া উপজেলার বন্যা কবলিত বিদ্যালয় ভাটেরা ইউনিয়নের ৩ টি স্কুল নয়াগাও সপ্রাবি,রহমানিয়া সপ্রাবি,শাহমীর সপ্রাবি এবং ভুকশিমইল ইউনিয়নের ১০ টি স্কুল শশারকান্দি সপ্রাবি,উত্তর শশারকান্দি সপ্রাবি, মুক্তাজিপুর সপ্রাবি,জাবদা সপ্রাবি,কালেশার সপ্রাবি,চিলারকান্দি সপ্রাবি,বাদে ভুকশিমইল সপ্রাবি,কানেহাত সপ্রাবি কাইরচক সপ্রাবি ও মনসুরগঞ্জ সপ্রাবি বিদ্যালয় সহ মোট ১৩ টি বিদ্যালয়ের প্রত্যেক ছাত্রকে একটি করে  স্কুল ব্যাগ বিতরণ করেন (কিডস টুলস সহ)।মোট ২৪৬৪ টি। রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের জন্য একটি ড্রাম সেট।
আজ কাদিপুর ইউনিয়নের ঐতিরয্যবাহী মহতেছিন আলী উচ্চ বিদ্যালয়ে এক অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে এসব ব্যাগ বিতরণ করেন।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাঁর স্বামী প্রাইম ব্যাকের চেয়ারম্যান জনাব আজম জাহাঙ্গীর চৌধুরী,কাদিপুর ইউনিয়নের স্বনাম ধন্য চেয়ারম্যান জনাব আব্দুস ছালাম, বিশিষ্ট শিক্ষক ও সাংবাদিক জনাব শুশীল চন্দ্র সেন গুপ্ত, মহতেছিন আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ও বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ছাত্রছাত্রী।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ