ই-প্রাইমারী স্কুল সিস্টেমে বিদ্যালয়ের মৌলিক তথ্যসহ আপনার সকল শিক্ষকের তথ্য হালফিল রাখা।
** শিক্ষকগণ/ প্রধান শিক্ষক শিক্ষা অফিসে যোগাযোগ করে নিজ বিদ্যালয়ের আইডি
এবং পাসওয়ার্ড সংগ্রহ করে নিজে অথবা অভিজ্ঞ কাউকে দিয়ে নতুন তথ্য এন্ট্রি
করুন।
গুরুত্বপূর্ণ বিষয়সমূহ:
** বিদ্যালয়ের মৌলিক তথ্য, ভৌত তথ্য,শিক্ষার্থী তথ্যসহ যাবতীয় তথ্য ধীর-স্থিরভাবে এন্ট্রি করুন।
** একজনের তথ্য একাধিকবার অথবা একাধিক স্কুলে এন্ট্রি করবেন না।
** অন্যের তথ্য এডিট করে নিজের তথ্য যোগ করবেন না।
** বদলি হলে আগের তথ্য ডিলিট করে নতুন তথ্য এন্ট্রি করবেন না।
** নিজে বদলি হলে আগের স্কুলে থাকা অবস্থায় তথ্য এন্ট্রি করে থাকলে তা
ট্রান্সফার করার জন্য উপজেলার শিক্ষা অফিসের সহযোগিতা নিন। যার স্থলে
যোগদান করেছেন তাঁর তথ্য থাকলে সেটিও ট্রান্সফার করার জন্য সহযোগিতা নিন।
** অবসর বা অন্য কোনো কারণে শিক্ষক চাকরি ছেড়ে চলে গেলে তার তথ্য সরানোর
জন্য প্রধান শিক্ষক নিজ উদ্যোগে উপজেলার শিক্ষা অফিসের সহযোগিতা নিন।
** কোনো কারণে কারো তথ্য একাধিকবার এন্ট্রি হয়ে থাকলে যেটি অপ্রয়োজনীয় সেটি ডিলিট করার জন্য উপজেলার শিক্ষা অফিসের সহযোগিতা নিন।
** আপনার বিদ্যালয় হতে যদি কেউ বদলি হয়ে চলে গিয়ে থাকে তার তথ্য কোনো
ক্রমেই ডিলিট করা যাবেনা। দয়া করে আপনি নতুন বিদ্যালয়ে তাঁকে তথ্য বদলিতে
সহায়তা করুন।
মনে রাখবেনঃ-
** বদলির ক্ষেত্রে
** অনলাইনে তথ্য
বদলির কাজটি উপজেলার ভিতরে হলে উপজেলা শিক্ষা অফিস, জেলার ভিতরে হলে জেলা
প্রাথমিক শিক্ষা অফিস, বিভাগের ভিতরে হলে বিভাগীয় উপপরিচালকের অফিস,
বিভাগের বাইরে হলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর করবে। তাদেরকে বিস্তারিত তথ্য
প্রদান করতে হবে।
0 মন্তব্যসমূহ