প্রাথমিক শিক্ষা পরিবারের ২জন শিক্ষক পিএইচডি/ড. ডিগ্রী অর্জন।
মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী কুলাউড়া উপজেলার প্রাথমিক শিক্ষা পরিবারের ২জন সম্মানিত শিক্ষক পিএইচডি/ড. ডিগ্রী অর্জন করেছেন।
*****************************************************
প্রাথমিক শিক্ষায় কুলাউড়ার সুকির্তী অনেক দিন থেকে চলমান।সেই ধারাবাহিকতা বহাল রেখে আজ কুলাউড়ার প্রাথমিক শিক্ষায় যুক্ত হলো পিএইচডি ডিগ্রী।পিএইচডি ডিগ্রীধারী হয়ে কুলাউড়া তথা বাংলাদেশের প্রাথমিক শিক্ষা বিভাগের মুখ আলোকিত করেছেন যে দুজন কির্তিমান ব্যাক্তি তারা উভয়ই কুলাউড়ার স্বনামধন্য দুটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক।একজন বিএইচ সপ্রাবি ও অন্যজন কুলাউড়াগ্রাম মডেল সপ্রাবির শিক্ষক। সবচেয়ে আনন্দের ব্যাপার হলো তারা দুজনই একই পরিবারের সদস্য, সম্পর্কে তারা উভয়েই স্বামী স্ত্রী,।ড.মোঃ আব্দুল কাইয়ুম চৌধুরী,ও ড.হাছনা বেগম।এই শিক্ষক দম্পতির জন্য অনেক অনেক
শুভ কামনা ।
আশা করছি তাদের এই অর্জন বাংলাদেশের প্রাথমিক শিক্ষা পরিবারকে অনুপ্রানিত করবে,এবং কুলাউড়ার সুনাম অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।



0 মন্তব্যসমূহ