প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি ( রেজি নং- ১২০৬৮) মৌলভীবাজার জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন।

 প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি ( রেজি নং- ১২০৬৮) মৌলভীবাজার জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন- ১৭ই মার্চ বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজার প্রাইমারী টিচার্স ইন্সস্টিটিউট (পিটিআই) এর হল রুমে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি মৌলভীবাজার জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। নাজিম উদ্দিনের পরিচালনায় সম্মেলনে সভাপতিত্ব করেন সিনিয়র শিক্ষক জাহাঙ্গীর আলম। সম্মেলনের কণ্ঠভোটের মাধ্যমে কুলাউড়া উপজেলার শিক্ষক ফখরুল ইসলামকে সভাপতি, রাজনগর উপজেলার শিক্ষক মোঃ ময়জুল হককে সাধারণ সম্পাদক ও জুড়ী উপজেলার শিক্ষক আজিজুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ৫১সদস্যবিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়। অন্যরা হলেন সহ- সভাপতি জাহাঙ্গীর আলম, হোসাইন আহমদ, সিনিয়র যুগ্ম সাঃ সম্পাদক নাজিমউদ্দিন, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান রাসেল, নুরুল ইসলাম ফয়েজ, সহ সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল মোহাইমিন, প্রচার সম্পাদক রঞ্জিত শর্ম্মা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাইদুর রহমান (সালেহ), শিক্ষা ও সাহিত্য সম্পাদক মোঃ বদরুল ইসলাম, সম্মানিত সদস্য রেজোয়ানুল হক পিপুল, তপন দেবনাথ, মোঃ বদরুল ইসলাম, সঞ্জয় দেবনাথ।
সম্মেলনে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সিনিঃ সহ সভাপতি মোঃ নুরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সিনিঃ যুগ্ম সম্পাদক ও সিলেট জেলা সাধারণ সম্পাদক প্রমথেশ দত্ত, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা যুগ্ম সম্পাদক মোঃ রুহুল আমীন, কেন্দীয় সদস্য ও সিলেট জেলা প্রচার সম্পাদক মোঃ মালেক আহমদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল মছব্বির, ফখরুল ইসলাম, মোঃ বদরুল ইসলাম, মোঃ নুরুল ইসলাম, মোহাম্মদ আব্দুল মুহাইমিন, (কুলাউড়া),ও আজিজুর রহমান (জুড়ী), মোঃ রেজওয়ানুল হক, জাহাঙ্গীর আলম, ময়জুল হক, আব্দুল খালিক, মোঃ আসাদুজ্জামান খান, দ্বীপক চন্দ্র দেব (রাজনগর) তপন দেবনাথ, রঞ্জীত শর্ম্মা, সঞ্জয় দে (কমলগঞ্জ), ইসমাইল হোসেন (শ্রীমঙ্গল), শুভাশিস দে, নারায়ন শুক্লবৈদ্য, মানিক দেবনাথ, জাহাঙ্গীর আলম লস্কর, মোঃ বদরুল ইসলাম, সায়ীদুর রহমান সালেহ, হাবিবুর রহমান, আজিজুররহমান, মোঃ জাকির হোসেন কামনাশীষ দেব,মোঃ আব্দুল কাদির ,সঞ্জয় কান্তি দেব,শরীফ আহমদ,,আব্দুর রহিম, প্রমুখ ।






একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ