ভাটেরা সপ্রাবি এর তিন জন শিক্ষকের বদলি জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত।

আজ  ২৯ এপ্রিল ২০২৪ খ্রি: ভাটেরা  সরকারি প্রাথমিক  বিদ্যালয়ের তিনজন গুণী শিক্ষক  মোছা মরিয়ম বেগম, রাহেলা বেগম ও আলেয়া খানম এর বদলি  জনিত বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষক, অভিভাবক ও ম্যানেজিং  কমিটির  উদ্যোগে  এ অনুষ্ঠান  অনুষ্ঠিত  হয়।



প্রধান অতিথির বক্তব্যে উল্লেখ করেন, ভাটেরা সপ্রাবি পড়াশোনায় সাফল্য ও পরিচ্ছন্ন পরিবেশ এবং আজকের এ বিদায় অনুষ্ঠান কুলাউড়া উপজেলার জন্য একটি রোল মডেল হতে পারে । তিনি বিদ্যালয়ের শিক্ষকদের আন্তরিকতায় লেখাপড়ার মানন্নোয়নে সন্তুষ্টি প্রকাশ করেন। পাশাপাশি ভাটেরা সপ্রাবির মত সকল বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে যেন এমন ভ্রাতৃত্ববোধ সম্পর্ক বজায় থাকে। বিদায়ী শিক্ষকদের বদলিকৃত বিদ্যালয় যেন ভাটেরা সপ্রাবির মতো অনুস্বরনীয় ও অনুকরণীয় হিসেবে গড়ে 

তুলতে প্রধান অতিথি উদবুদ্ধ করেন।


প্রিয় কোনো  কিছু বিদায়  দিতে মন চায় না ।  কিন্তু সময় থেমে থাকে  না আর জীবন   ও সময়ের স্রোতে  ভেসে সামনের দিকে এগিয়ে  চলে। শুধু  বলি -

ঘনিয়ে এসেছে বিদায়ের বেলা  কীভাবে  ধরে রাখি 

অশ্রুজলে সিক্ত এ মর্মাহত আঁখি ।

তবু আমি  দিব বিদায়  হাসি আনন্দের  ছলে -হৃদয় নিংড়ানো  ভালোবাসা  যেও না কভু ভূলে ।







বদলিজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সভাপতি মো.দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলার স্বনামধন্য উপজেলা শিক্ষা অফিসার জনাব মো: ইফতেখায়ের হোসেন ভূঁঞা মহোদয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্মানিত সহকারী উপজেলা শিক্ষা অফিসার সৌরভ গোস্বামী ও একলাছ মিয়া মহোদয়। এছাড়া ও ভাটেরা ইউনিয়ন এর বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ,ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ,অত্র বিবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আলেয়া বেগম ও ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-অভিভাবক ও ছাত্র-ছাত্রীর আন্তরিক ভালবাসা ও সৌহার্দপূর্ণ পরিবেশ বিদায়ী শিক্ষকবৃন্দসহ অতিথি সকলেই অস্রুসিক্ত নয়নে চোখের পাতায় এক হৃদয় বিদারক দৃশ্যে পরিণত হয়। এতেই বুঝা যায় ছাত্র- শিক্ষক, অভিভাবকদের মধ্যে কতটুকু ভালবাসা থাকলে চোখ দিয়ে অস্রু গড়ায়।


প্রধান শিক্ষক আয়েশা ইয়াছমিন এর সম্পাদনায় বিদায়ী অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মোসা লতিফা বানু, সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক জনাব বেলাল মিয়া।

অনুষ্ঠান সফল হওয়ায় ভাটেরা সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক জনাব আয়েশা ইয়াছমিন সকলকে ধন্যবাদ জানান।





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ