বার্ষিক প্রাথমিক বিদ্যালয় শুমারি-২০১৬ প্রশিক্ষণ।কুলাউড়া উপজেলা

আজ বার্ষিক প্রাথমিক বিদ্যালয় শুমারি-২০১৬ এর ই-তথ্য সংগ্রহ  ও ফরম পূরণ Online সফটওয়্যারে ডাটা এন্ট্রি সংক্রান্ত প্রশিক্ষণ ( কুলাউড়া ) কার্যক্রম পিটিআই মৌলভীবাজারে অনুষ্টিত হয়। উক্ত প্রশিক্ষণে প্রধান অতিতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ড. মোঃ আবু হেনা মোস্তফা কামাল, এনডিসি- অতিরিক্ত মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর । বিশেষ অতিতি জনাব মোঃ তসলীমুল ইসলাম, সিস্টেম মানেজার- আইএম ডি  প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঢাকা।সভাপতি জনাব, একে এম সাইফুল হাসান, সুপারিন্টেনডেন্ট- পিটিআই মৌলভীবাজারে। এছাড়া উপস্থিত ছিলেন সুপারিন্টেনডেন্ট- পিটিআই সিলেট।
কুলাউড়া উপজেলা শিক্ষা অফিসার জনাব, মোঃ শরিফ উল ইসলাম এর নেতৃত্বে এবং সহকারি উপজেলা শিক্ষা অফিসার জনাব, মামুনুর রহমানের সহযোগিতায় কুলাউড়া উপজেলার ৫৫ জন প্রধান শিক্ষক প্রশিক্ষণে অংশ গ্রহন করেন।
উক্ত প্রশিক্ষণে বক্তারা কুলাউড়া উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রশংসা করেন। প্রধান অতিতি  জনাব ড. মোঃ আবু হেনা মোস্তফা কামাল, এনডিসি- অতিরিক্ত মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, রমজানের পর কুলাউড়া উপজেলায় আসার অভিমত ব্যাক্ত করেন।এবং কুলাউড়া উপজেলা শিক্ষা অফিসার জনাব, মোঃ শরিফ উল ইসলাম স্যারকে বিদেশ ভ্রমনের সুযোগ করে দিবেন (শ্রেষ্ট শিক্ষা অফিসার)। উল্লেখ্য যে, কুলাউড়া উপজেলার বার্ষিক প্রাথমিক বিদ্যালয় শুমারি-২০১৬ এর হার ৯০-৯৫%।
 










একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ