শশারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাদে ভূকশিমইল ও শশারকান্দি গ্রামের যুব ও ছাত্র সমাজের উদ্যোগে ঈদ পুনর্মিলন অনুষ্ঠান -২০১৬ এর আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জনাব মোঃ আব্দুল মতিন, জাতীয় সংসদ সদস্য মৌলভীবাজার -২।বিশেষ অতিথি জনাব মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক,কুলাউড়া,মৌলভীবাজার ।জনাব মোশরীফ উল ইসলাম উপজেলা শিক্ষা অফিসার,কুলাউড়া মৌলভীবাজার।(জনাব মোঃ মামুনুর রহমান, সহকারি উপজেলা শিক্ষা অফিসার,কুলাউড়া মৌলভীবাজার।) জনাব আব্দস সালাম, প্রধান শিক্ষক, রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,জনাব মোঃ বদরুল হোসেন সিদ্দিকী, সাবেক যুবলীগ সভাপতি ভূকশিমইল ইউনিয়ন।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন পাঠ করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভার:) জনাব মোঃ বদরুল ইসলাম স্বরণলিপি পাঠ করেন। অনুষ্ঠানে বক্তারা বিদ্যালয়ের প্রতিরক্ষা দেওয়াল,মাটি ভরাট,ভবন নির্মাণ, সীমানা প্রাচীর নির্মাণের আশ্বাস প্রদান করেন। এর পূর্বে অতিথিবৃন্দ বিদ্যালয়ে পৌছলে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
























0 মন্তব্যসমূহ