বদলীজনিত বিদায় সংবর্ধনা -২০১৬ ।

নওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জনাব তছলিমা বেগম এর বদলীজনিত বিদায় সংবর্ধনা -২০১৬ আজ বিদ্যালয় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। ম্যানেজিং কমিটির সভাপতি জনাব বশির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলার সহকারি শিক্ষা অফিসার জনাব ইব্রাহিম মিয়া ।এছাড়া আরও উপস্থিত ছিলেন বরমচাল ক্লাস্টারের ভাটেরা ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক,সহকারি শিক্ষক, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও কোমলমতি ছাত্র-ছাত্রী। বক্তারা উপজেলার প্রাথমিক বিদ্যালয় গুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উপজেলা শিক্ষা অফিসার জনাব শরীফ উল ইসলাম এর ভূয়সী প্রসংশা করেন। বিদায়ী শিক্ষক জনাব তছলিমা বেগম এর বিভিন্ন কর্মকান্ডের কথা উল্লেখ করে শিক্ষকের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন।


















একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ