প্রাথমিক শিক্ষা বিভাগে সিলেট বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ট শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন হবিগঞ্জের মাধবপুর উপজেলা নিবাসী কুলাউড়া উপজেলা শিক্ষা অফিসার মোঃ শরীফ উল ইসলাম। শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচিত হয়েছে কাদিপুর ইউনয়নের চুনঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বুধবার উপ পরিচালক প্রাথমিক শিক্ষা অধিদফতর সিলেট থেকে জানিয়ে দেয়া হয়।
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৬, প্রাথমিক শিক্ষা বিভাগ, সিলেট বিভাগীয় বাছাই কমিটি গত ৩০ আগষ্ঠ মঙ্গলবার বিভাগীয় পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরীতে বিভাগের শ্রেষ্ট শিক্ষা অফিসার হিসেবে কুলাউড়া উপজেলা শিক্ষা অফিসার মো. শরীফ উল ইসলামকে নির্বাচিত করা হয়। এছাড়া কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের চুনঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচিত করা হয়। অাগামীতে যে কোন এক সময়ে জাতীয় পর্যায়ে বাছাই পর্বে অংশ গ্রহন করবেন । অপরদিকে অারো বিভিন্ন ক্যাটাগরীতে অন্যান্য জেলা থেকে অংশগ্রহনকারীরা নির্বাচিত হয়েছেন ।




0 মন্তব্যসমূহ