জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত আসম কামরুল ।

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলার প্রাথমিক শিক্ষা কমিটির সভাপতি আ-স-ম কামরুল ইসলাম। প্রাথমিক শিক্ষাখাতে সর্বোচ্চ অবদান রাখায় সম্প্রতি জেলার ৭ উপজেলা চেয়ারম্যানদের মধ্যে বাছাই প্রক্রিয়া শেষে তাঁকে জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান মনোনিত করা হয়।

জানা যায়, কুলাউড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি, উপজেলা চেয়ারম্যান  ও প্রাথমিক শিক্ষা অফিসের সমন্বয়ে কুলাউড়ার প্রাথমিক শিক্ষা ব্যবস্থার ব্যাপক অগ্রগতি হয়েছে। শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি সু-নিশ্চিত করণ ও এলাকার প্রত্যন্ত অঞ্চলের অভিভাবকদের বিদ্যালয়ের প্রতি উদ্বুদ্ধ করা হয়। উপজেলা প্রাথমিক অফিসে কর্মকর্তাদের যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করতে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে বসানো হয়েছে ফিঙ্গারপ্রিন্ট রিডারনামক যন্ত্র। পাশাপাশি সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে প্রাথমিক শিক্ষা অফিসসহ উপজেলা প্রশাসন ভবন।
এছাড়াও কুলাউড়ার ১টি পৌরসভা ও ১৩টি ইউনিয়নে মোট ১৯৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অধিকাংশটিতে মিড ডে মিলকর্মসূচি চালু হয়। শিশুদের মনকাড়তে মনোমুগ্ধকরভাবে সাজানো হয়েছে প্রাক-প্রাথমিক শ্রেণিকক্ষ। প্রতিটি বিদ্যালয়কেও আকর্ষণীয় সাজে সাজানো হয়। এতে পাঠ্য সংশ্লিষ্ট চিত্র ও শিক্ষণীয় ব্যানার  এবং  খ্যাতিমান মনিষীদের ছবি সাটানো রয়েছে।প্রতিটি বিদ্যালয়ে খেলার সামগ্রীও বিতরণ করেছেন।

অন্যদিকে অভিভাবগণ ও শিক্ষার্থীদের নিজস্ব অভিমত প্রকাশের জন্য প্রতিটি বিদ্যালয়ে একটি করে মতামত বক্সস্থাপন করা হয়েছে। যা মাসে দুবার খুলে অভিভাবকদের দেওয়া মতামত বাছাই করে বিদ্যালয়ের নানা সমস্যা সমাধানের চেষ্টা করা হয়। ইতিমধ্যে কয়েকটি বিদ্যালয়ে সততা ষ্টোরখোলা হয়।


জেলার শ্রেষ্ঠ কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম জানান, দেশ রত্ন শেখ হাসিনার হাত ধরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে কুলাউড়ার শিক্ষাখাতকে এগিয়ে নিতে কাজ করছি। সুশৃঙ্খল শিক্ষার বীজ বপণের একমাত্র মাধ্যম হলো প্রাথমিক বিদ্যালয়। একটি শিশু শুরু থেকেই উন্নতমানের পরিবেশে বেড়ে উঠলে ভবিষ্যতে সম্পদে পরিণত হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ