মহাপরিচালক মহোদয়ের নিকট আবেদন
প্রাথমিক শিক্ষা বিভাগের কান্ডারী,শিক্ষক বান্ধব, সমস্যা সমাধানের দক্ষ কারিগর, চির সবুজ হৃদয়ের অধিকারি, প্রাথমিক শিক্ষকদের একমাত্র অভিভাবক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নিকট আমাদের আকুল আবেদন।
*******************************
কোন পরিবারের সন্তানেরা তাদের প্রয়োজনীয় চাহিদা পূরণের জন্য তার বাবা মায়ের কাছে দাবী করে। তার কোনটা ন্যায় আবার কোনটা অন্যায়। আর বাবা মাও সেই দাবী পূরণ করে সন্তানের মুখে হাসি ফোটাতে যথাসাধ্য চেষ্টা করেন। কিন্তু SIR প্রাথমিক শিক্ষকদের অভিভাবক একমাত্র আপনি। আপনার কাছে ছাড়া কষ্টের কথা বলার কোন অভিভাবক নেই আমাদের। SIR জেএসসি, এসএসসি,এইচএসসি,অনার্স, মাস্টার্স এমনকি বিসিএস এর মত গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলোর উত্তরপত্র মূল্যায়ন করা হয় পরীক্ষকদের নিজ দায়িত্বে তাদের সুবিধেমত জায়গায়। অথচ কোমলমতি শিশুদের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার উত্তরপত্র কেন উপজেলা শিক্ষা অফিসে বসে মূল্যায়ন করা হয় তা আমার অজানা।প্রায় ৩০/৩২ কিলোমিটার দূর থেকে শিক্ষকগণ প্রতিদিন ২০০/৩০০ টাকা ভাড়া দিয়ে এসে সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত একটানা বসে প্রতিটি উত্তরপত্র মূল্যায়ন করেন। কেউ দুপুরে খাবার খায়না। আবার কেউ সন্ধ্যা পর্যন্ত বসে থাকেন নির্ধারিত সময়ে শেষ করতে হবে বলে। স্বীয় দায়ীত্ব পালনে আমরা অঙ্গীকার বদ্ধ বলেই শত কষ্ট সহ্য করেও যথা নিয়মে মূল্যায়ন করি। যা বাসায় নিলে দিনে রাতে নিরিবিলি বসে সঠিক মূল্যায়ন করা সম্ভব।নিজ উপজেলার উত্তরপত্রতো নয়। তাহলে কেন এ বৈষম্য? তবে এটা কি শিক্ষকদের জন্য শাস্তি নাকি শিক্ষকদের প্রতি অবিশ্বাস? SIR আপনার কাছে আকুল প্রার্থনা আপনার মহানুভবতার দ্বার খুলে দিয়ে বিষয়টির প্রতি সদয় হলে লক্ষ লক্ষ শিক্ষক স্বস্তির নিঃশ্বাস নিবে। ভুল ত্রুটি মার্জনীয়।
আবুসাঈদ মোঃ শফিকুর রহমান সিদ্দিকীপ্রধান শিক্ষক,আমীর ছলফু সপ্রাবিকুলাউড়া,মৌলভীবাজার।


0 মন্তব্যসমূহ