কুলাউড়া উপজেলায় ২০১৭ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলে কাদিপুর ইউনিয়নের কাকিচার স্কুল থেকে ১৮জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে সবাই কৃতিত্বের সাথে উত্তীর্ন হয়েছে। উত্তীর্নদের মধ্যে ৭ জন জিপিএ ৫, ৮জন জিপিএ এ এবং ৩ জন এ মাইনাস পেয়ে উত্তীর্ন হয়।স্কুলের শতভাগ ফলাফলে কৃতিত্ব অর্জন করায় কাকিচার বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব দেবব্রত ধর শিক্ষক,শিক্ষার্থী ও অভিবাকদের কৃতজ্ঞতা জানিয়ে ফলাফলের এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেছেন এবং উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের সংস্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

0 মন্তব্যসমূহ