কুলাউড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যান সমিতির উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার পৌর শহরেরবি.এইচ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এক উদ্বোধনী সভা অনুষ্টিত হয়। কুলাউড়া উপজেলা সরকারী প্রাথমিক শিক্ষক সমিতিরসভাপতি প্রধান শিক্ষক মো: আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক আব্দুল মছব্বির শামীম ও মল্লিকা দেব রায়ের পরিচালনায় সমিতির উদ্বোধন ঘোষনাকালে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম সমিতির সফলতা কামনা করে শিক্ষকদের মহতী কাজে পাশে থাকার ও আর্থিক অনুদান প্রদানের আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ভিশন বাস্তবায়নে ও মান সম্মত শিক্ষার উন্নয়নে শিক্ষক সমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া সরকারী কলেজের অধ্যক্ষসৌম্য প্রদীপ ভট্টাচার্য্য সজল,কুলাউড়া প্রেসক্লাব সভাপতিএম শাকিল রশীদ চৌধুরী,এডঃ তাজুলইসলাম আহাদ,উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সৌরভ গোস্বামী,কুলাউড়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সম্পাদক মোঃ আব্দুল হামিদ,সাবেক সভাপতি মহিব উদ্দিন চৌধুরী লেদু ও মোঃ মহিব আলী,ভারপ্রাপ্ত সভাপতি অর্পন চক্রবর্তী,গ্র্যাজুয়েট শিক্ষক সমিতির সম্পাদক নুরুল ইসলাম বাচ্চু। স্বাগত বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা গ্রাজুয়েট শিক্ষক সমিতির সভাপতি মো: আব্দুল বাছিত (সুহেল)। শুভেচ্ছাবক্তব্য রাখেন উপজেলা প্রাথমিকবিদ্যালয় সহকারী শিক্ষক সমিতিরসভাপতি মো: আব্দুল মোহাইমিন,সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ফখর উদ্দীন,সাধারণ সম্পাদক মো: নজমুল ইসলাম,সরকারীপ্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক এএমএস জামান, শিক্ষক নেতা ফখরুল ইসলাম প্রমুখ।সভাশেষে প্রধান শিক্ষক হাছনা বেগম অর্পন চক্রবতীকে সভাপতি, মো: আব্দুল বাছিত (সুহেল)কে সম্পাদক ও ফখরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ৯১ সদস্য বিশিষ্ট সমিতির কার্যকরী কমিটিএবং এমপি মোঃ আব্দুল মতিন,্উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম,ইউএনও আশেকুল হক,শিক্ষা কর্মকর্তা মোঃ আইয়ুব উদ্দিন,কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী,এডঃ তাজুল ইসলাম আহাদ,এডঃ বদরুল হোসেন ইকবাল,শিক্ষক নেতা মোঃ আব্দুল হামিদ,মহিব উদ্দিন চৌধুরী লেদু ও মোঃ মহিব আলী এবং উপাধ্যক্ষ মোঃ ফরহাদ আহমদসহ ১১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটির নাম ঘোষনা করেন।
0 মন্তব্যসমূহ