কুলাউড়ায় সহকারি শিক্ষক সমিতি পুনর্গঠন।

কুলাউড়ায় সহকারি শিক্ষক সমিতি পুনর্গঠন।
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় পুণর্গঠন কমিটির সভাপতি পদে মোহাম্মদ আব্দুল মুহাইমিন, সিনিঃ সহ-সভাপতি পদে মোহাম্মদ মোতাহের হোসেন, সহ-সভাপতি পদে পান্না চন্দ্র নাথ, হাবিবুর রহমান, এম এস জামান, রোহেনা বেগম, সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ নজমুল ইসলাম, সিনিঃ যুগ্ম-সম্পাদক পদে মোঃ নূরুল ইসলাম ফয়েজ, যুগ্ম-সম্পাদক পদে মোঃ ফখর উদ্দিন, নাজিয়া বেগম, মিনারা বেগম, মোঃ শরিফ আহমদ, আজিজা সুলতানা, সাংগঠনিক সম্পাদক পদে পীযুষ কান্তি দত্ত, সহ-সাংগঠনিক পদে মুকুল খান, তপন ও দপ্তর সম্পাদক পদে মোঃ বদরুল ইসলাম সহ ৫১ বিশিষ্ট কমিটি নির্বাচিত হওয়ায় কুলাউড়া উপজেলার সহকারি শিক্ষকদের পক্ষ থেকে শুভেচ্ছাসহ অভিনন্দন । আজ ২০ সেপ্টেম্বর বেলা ২ ঘটিকায় আব্দুল মছব্বির শামীমের সভাপতিত্বে কুলাউড়া শহরস্ত বশিরুল হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়।সহকারি শিক্ষক হতে সদ্য চলতি দায়িত্ব প্রাপ্ত প্রধান শিক্ষকদের  অভিনন্দন  জানানো হয় এবং তাদের সহযোগীতা কামনা করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ