আমার দেখা একটি পরশ পাথর।

 "চলে যাওয়া মানে প্রস্থান নয়,বিচ্ছেদ নয়
চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন-করা আর্দ্র রজনী
চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে
আমার না-থাকা জুড়ে"।
তিনি দীর্ঘ প্রায় ১০ বছর কর্মজীবন অতিবাহিত করেন কুলাউড়ায়। এ দীর্ঘ কর্মজীবনে আমি এক নগণ্য স্যারের সান্নিধ্যে থাকার সৌভাগ্য হয়। সদা হাস্যজ্জ্বল এ কর্মকর্তাকে দেখিনি কোনদিন কাউকে ধমক দিয়ে কথা বলতে।নতুন কর্মস্থল হিসেবে দাপ্তরিক কাজে বিমর্ষ হতে দেখিনি বরং দূর্গম কে জয় করেছেন হাসিমুখে। কাজের ফাঁকে ধর্মপ্রাণ সরল এ মানুষটি ১৭ টি ইউনিয়নের গ্রামে গ্রামে পৌছেছেন দাওয়াতি কাজে। গোঁড়া ধার্মিকতা তাঁকে স্পর্শ করতে পারেনি ।
আলু তরকারি যেমন যে কোন সময় কোন তরকারিতে মানানসই, পানি যেমন যে কোন পাত্রে আকার ধারণ করে তিনি তেমন। তাঁর মধ্যে আছে ব্যাপক অভিযোজন, সহজেই যে কোন পরিস্থিতি মোকাবেলাসহ সকলের সাথে মিশে যাওয়া। নিরহংকার গর্বহীন এ অফিসার ছিলেন একজন ভাল বন্ধু ও অভিভাবক । শিক্ষকের দাপ্তরিক কাজসহ পারিবারিক নানা জটিল কাজেরও সমাধান করে দিয়েছেন। জন্ম ১৩ ডিসেম্বর ১৯৮৪, কালিগঞ্জ, ঝিনাইদহ, পিতা মোঃ শামছুল হক,মাতাঃ মনোয়ারা বেগম, তিনি কুলাউড়া উপজেলায় সহকারি উপজেলা শিক্ষা অফিসার হিসেবে যোগদান করেন ২৯ জানুয়ারি ২০১৪ সালে। আপনি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার (সাবেক) জনাব মোঃ শরীফ উল ইসলাম স্যারের প্রাথমিক শিক্ষার উন্নয়নে অসমাপ্ত কাজগুলো সফলতার সাথে আনজাম দিয়েছেন। আপনি হচ্ছেন অল রাউন্ডার। সু.......পার........ম্যান হিসেবে খ্যাত তিনি অত্যন্ত দক্ষ ,চৌকষ ও সুকৌশলী।



হে বীর, আপনার আচার-আচরণ এবং কর্মকাণ্ডে প্রাথমিক শিক্ষা পরিবার প্রায় ৩৩২ টি বিদ্যালয়ের (কেজিসহ) হৃদয়ের মনি কোঠায় স্থান করে নিয়েছেন।
হে গুণী, আপনার গুনের স্মৃতিচারণ করতে গিয়ে ভাল কোন গুনটি আপনার মধ্যে নেই, তা খুজে পাই না।
হে অতিথি, আমরা হয়তো আপনার গুনের সঠিক সমাদর করতে পারিনি, কিন্ত আপনার বদলি ঠিকই আমাদের বুঁকে একটি শক্ত ঝাঁকুনি দিয়েছে। আমাদের ভূল গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আবেদন।
এতক্ষণ যার কথা বলছি, তিনি আর কেউ নন। তিনি আমাদের অত্যন্ত পরম শ্রদ্ধেয় সদ্য বিদায়ী (বদলিজনিত) সহকারি উপজেলা শিক্ষা অফিসার জনাব মোঃ মামুনুর রহমান।

সহকারী উপজেলা শিক্ষা অফিসার (কুলাউড়া) জনাব মোঃ মামুনুর রহমান স্যারের বদলিজনিত বিদায় উপলক্ষে আজ জেলা পরিষদ অডিটোরিয়াম কুলাউড়ায় প্রাথমিক শিক্ষা পরিবার কুলাউড়া এর উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্টানের আয়োজন করা হয়।সুযোগ্য উপজেলা শিক্ষা কর্মকর্তা জনাব ইফতেখায়ের হোসেন ভূঁঞা মহোদয়ের সভাপতিত্বে এবং আব্দুল মুহাইমিন স্যারের সঞ্চালনায় প্রাণবন্ত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে


উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার সুযোগ্য
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ খোরশেদ আলম মহোদয়, সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব কিশলয় চক্রবর্তী মহোদয়, জনাব মহিব উল্যাহ (ইউআরসি ইনস্ট্রাক্টর কুলাউড়া) উপজেলা সহকারি শিক্ষা অফিসার জনাব সৌরভ গোস্বামী, জনাব একলাছ মিয়া সহ



শিক্ষক নেতৃবৃন্দ জনাব ড. মোঃ আব্দুল কাইয়ূম (প্র:শি বিএইচ সপ্রাবি),জনাব আব্দুল বাছিত (প্র:শি রেলওয়ে সপ্রাবি) জনাব মোঃ আব্দুছ ছালাম (প্র:শি রাবেয়া আদর্শ সপ্রাবি) জনাব ড. হাছনা বেগম (প্র:শি কুলাউড়া গ্রাম মডেল সপ্রাবি) জনাব মোহাম্মদ ফখরুল ইসলাম (প্র:শি কৌলা সপ্রাবি) জনাব সামছুন্নাহার বেগম (প্র:শি আলালপুর সপ্রাবি) জনাব তাহমিনা আক্তার (প্র:শি উচাইল হোসেনপুর সপ্রাবি) এবং বিভিন্ন বিদ্যালয় থেকে আগত প্রধান শিক্ষক-সহকারি শিক্ষকবৃন্দ। বক্তাগন বিদায়ী স্যারের নতুন কর্মস্থলের সুখ শান্তিসহ সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। দোয়া করি স্যার যেন দ্রুত পদোন্নতি লাভ করেন।যেখানে থাকেন, ভাল থাকেন। আল্লাহ হাফেজ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ