অদ্য ২৫/১২/১৬ইং কুলাউড়া উপঃ শিঃ অফিসার জনাব মোঃ শরীফ উল ইসলাম স্যারের (সিলেট বিভাগের শ্রেষ্ট শিঃ অফিসার)প্রাঃ শিঃ অধিদপ্তরে সংযুক্তি জনিত বিদায় উপলক্ষে প্রাথঃ শিঃ বিভাগ কুলাউড়া উপজেলার পক্ষ থেকে এক বিশাল বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয়।সর্বস্তরের শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতিতে উপজেলা জনমিলন হলরুম কানায় কানায় ভরপুর হয়ে যায়।উক্ত বিদায়ী সভায় মোঃ বদরুল ইসলাম প্র শি (ভারঃ) শশারকান্দি স প্রা বি, কুলাউড়া উপজেলার প্রাথমিক শিক্ষার "আমার স্বপ্ন আমার স্কুল" নামক সোনালী সেই দিনগুলি শীর্ষক একটি প্রামাণ্য ভিডিও প্রদর্শন করেন। সভায় সভাপতিত্ব করেন শিক্ষক সমাজের প্রিয় ব্যাক্তিত্ব কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সভাপতি, প্রাথমিক শিক্ষা কমিটি কুলাউড়া জনাব আ স ম কামরুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে জেলা উপজেলার শীর্ষ কর্মকর্তাবৃন্দ রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও প্রধান আকর্ষন হিসাবে উপঃ ছিলেন সিলেট বিভাগের বিভাগীয় উপ পরিচালক, প্রাথমিক শিক্ষা,সিলেট বিভাগ সিলেট, জনাব তাহমিনা খাতুন।তাঁর দিকনির্দেশনা মুলক বক্তব্যে সবাই পিন পতন নিরবতার মধ্য দিয়ে উপভোগ করেন,এবং ভূয়সী প্রশংসা করেন।বক্তাগণ স্যারের সু স্বাস্হ্য ও দীর্ঘায়ু কামনা করেন।আমার প্রায় ১৪ বৎসরের চাকুরী জীবনের ইতিহাসে আজকের এই বিদায়ী অনুঃ টি ছিল প্রাথঃ শিঃ পরিবার কুলাউড়ার ইতিহাসে ঐতিহাসিক।
0 মন্তব্যসমূহ