বিভাগের শ্রেষ্ট কুলাউড়া উপজেলা শিক্ষা অফিসার মো. শরীফ উল ইসলামের বিদায় সংবর্ধণা প্রদান।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের বিভাগীয় উপ-পরিচালক তাহমিনা খাতুন বলেছেন, শিক্ষকদের সকল মতভেদ ভুলে গিয়ে ঐক্য হওয়ার আহ্বান জানিয়েছেন। বিভিন্ন সংঘটনের নামে বিভক্তি শিক্ষকদের ক্ষতি হচ্ছে। তাছাড়া নিজেদের পেশায় মনযোগি হতেও আহ্বান জানান। তখনই একজন শিক্ষকের সফলতা, যখন তার কাজের স্বীকৃতি পান। এক্ষেত্রে কুলাউড়া উপজেলার শিক্ষা অফিসার মো. শরীফ উল ইসলাম একজন ভাগ্যবান মানুষ। তিনি কর্মের স্বীকৃতি পেয়েছেন। আর এই স্বীকৃতি স্বরূপ তাকে আরও বৃহৎ পরিসরে কাজ করার সুযোগ দেয়া হয়েছে। সেখানেও তিনি সফলকাম হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। কেননা ইতিপূর্বে তিনি কাজ করে প্রমাণ করেছেন।সিলেট বিভাগের শ্রেষ্ট কুলাউড়া উপজেলা শিক্ষা অফিসার মো. শরীফ উল ইসলামের  বিদায় সংবর্ধণা উপলক্ষে ২৫ ডিসেম্বর  উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  উপরোক্ত কথাগুলো বলেন।উপজেলা জনমিলন কেন্দ্রে উপজেলা শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও রাবেয়া আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালামের পরিচালনায় সংবর্ধণা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য মৌলভীবাজার জেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মো. আলী আহসান, বিদায়ী শিক্ষা অফিসার মো. শরীফ উল ইসলাম, কুলাউড়া উপজেলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম, এফআইভিডিপি কর্মকর্তা মজির উদ্দিন, শিক্ষক ফখর উদ্দিন প্রমুখ।
সংবর্ধণা অনুষ্ঠানে শিক্ষা অফিসার মো. শরীফ উল ইসলামের বিভিন্ন কর্মকান্ড ও পত্রিকায় প্রকাশিত সংবাদের উপর একটি প্রমাণ্যচিত্র উপস্থাপন করেন শাশারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মো.  বদরুল ইসলাম।








একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ