
সাফল্যের অগ্রযাত্রায় কিছুদূর। প্রাতিষ্ঠানিক শিক্ষার শুরুতে শৈশবে পিতার হাত ধরে যে বিদ্যালটিতে ভর্তি হয়েছিলাম সেটির নাম শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।মনে পড়ে হাতে-খড়ি দিয়ে যাদের কল্যানে এ বিদ্যালয় সম্পর্কে কিছু লিখতে এবং আমাকে এ পর্যন্ত পৌছার পেছনে যাদের অবদান।মনে পড়ে সম্মানিত শিক্ষক মন্ডলীদের মরহুম জনাব রসুল খান,জনাব ছানোয়ার আলী, জনাব বিভাস চন্দ্র দেব,আব্দুল কাদির জনাব নেহারা বেগম চৌধুরী ও জনা
ব
মোজাম্মেল স্যার কে। বিদ্যালয়টি ১৯২০ সালে প্রতিষ্ঠিত এবং বর্তমান ছাত্র সংখ্যা ৩২৯
জন। ২০১৫ সালে প্রাথমিক সমাপনী পরীক্ষায় ৫৬ জন অংশ গ্রহণ করে ১১ টি A+ এবং ২০১৬ সালে ৪৯ জনে ১৪ টি A+ পেয়ে কুলাউড়া উপজেলায় প্রাথমিক
শিক্ষা বিভাগে গৌরব অর্জন করে। মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার
ইউনিয়নে শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি শ্রীপুর বাজারস্থ এর অবস্থান। শৈশব
স্মৃতি বিজড়িত আমার এ স্কুলটি বর্তমানে সাফল্যের সিঁড়ি বেয়ে সামনে এগিয়ে যাচ্ছে
সেজন্য প্রাক্তন ছাত্র ছাত্র হিসেবে নিজেকেও সে গৌরবে গৌরবান্বিত মনে করছি। বিদ্যালয়ের
বর্তমান প্রধান শিক্ষক জনাব মামুন আহমদ চৌধুরীর যোগদানের পর থেকে তাঁর সুযোগ্য নেতৃত্বে এবং
শিক্ষকমণ্ডলীর অক্লান্ত পরিশ্রমের ফলে বিদ্যালয়ের সার্বিক মান বৃদ্ধির পাশাপাশি
বিগত ২/৩ বৎসর যাবৎ প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ভাল ফলাফল অর্জন করেছে। এরই
ধারাবাহিকতায় বিদ্যালয়ের ৬ জন ছাত্রছাত্রী ২০১৬ সালের প্রাথমিক টেলেন্টপুল বৃত্তিসহ
সাধারণ বৃত্তি লাভ করেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মামুন আহমদ চৌধুরী বলেন
সকলের সযোগীতায় তাঁর এ বিদ্যালয়টিকে স্বপ্নের বিদ্যালয়ে পরিনত করতে চান। স্রদ্ধা জানাই তাঁর এ প্রয়াস কে। ধন্যবাদ জানাই
শিক্ষকমন্ডলী, এস.এম.সি, অভিভাবকবৃন্দসহ সংশ্লিষ্ঠ সকলকে। সশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট
বিদ্যালয়ের সমস্যা দূরীকরণের দাবী রেখে, আগামী দিনে আমার শৈশবস্মৃতি বিজড়িত
বিদ্যালয়টি সার্বিক দিক দিয়ে আরো এগিয়ে যাবে এবং জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যালয়ের
স্বীকৃতি লাভ করবে এ প্রত্যাশা ব্যক্ত করছি। (ধন্যবাদ জানাই জনাব রজত কান্তি দেব কে, লেখায় সহযোগীতা করার জন্য।)








0 মন্তব্যসমূহ