এটা সংগঠনের শিক্ষা উপকরণ বিতরণের প্রথম দফা।
ক্ষতিগ্রস্থ পরিবারের শিক্ষার্থীদের মধ্যে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে
উদ্যোক্তারা জানিয়েছেন।
অকালবন্যায় ক্ষতিগ্রস্থ মৌলভীবাজারের হাকালুকি হাওড় পাড়ের
জনপদের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
রোববার (৩০ এপ্রিল) বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা
সংসদের উদ্যোগে এই কার্যক্রম চালানো হয়। এ সময় কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের শশারকান্দি
সরকারি প্রাথমিক বিদ্যালয়, চিলারকান্দি ও উত্তর শশারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, নবীগঞ্জ উচ্চ বিদ্যালয় এবং জয়চন্ডী ইউনিয়নের মিঠুপুরের রহমত
মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত ৭০০ শিক্ষার্থীর
প্রত্যেককে দুটি করে খাতা ও দুটি কলম দেয়া হয়েছে।


0 মন্তব্যসমূহ