
মৌলভীবাজার জেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অসামান্য অবদান রাখায় 'জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৭' তে সিলেট বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নির্বাচিত হন আমাদের মৌলভীবাজার জেলার প্রাথমিক শিক্ষার যোগ্য অভিভাবক জনাব মোঃ আব্দুল আলীম (DPEO,মৌলভীবাজার)। গতকাল জেলা প্রশাসন মৌলভীবাজার এর পক্ষ থেকে ফুলেল অভ্যর্থনা দেয়া হয়।অভিনন্দন স্যারকে;তাঁর সৃজনশীল কর্ম,চৌকস নেতৃত্ব এবং যথাযথ দিকনির্দেশনা আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা।
গত ১৩/০৮/২০১৭ বিভাগীয় বাছাই পরীক্ষায় প্রাথমিক শিক্ষায় স্ব স্ব অধিক্ষেত্রে বিশেষ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ সিলেট বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে মোঃ তোফায়েল ইসলাম, জেলা প্রশাসক, মৌলভীবাজার; শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মোহাম্মদ মাহমুদুল হক, উপজেলা নির্বাহী অফিসার, কমলগঞ্জ, মৌলভীবাজার এবং শ্রেষ্ঠ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে মোঃ আব্দুল আলীম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মৌলভীবাজার নির্বাচিত হন।
প্রাথমিক শিক্ষা বিভাগ কুলাউড়া এর পক্ষ থেকে অভিনন্দন ও সুভেচ্ছা।



0 মন্তব্যসমূহ