স্থানীয় উদ্যোগে কৌলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আমূল পরিবর্তন ।
কৌলা সরকারী প্রাথমিক বিদ্যালয়এর ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি অব:
মেজর জনাব নুরুল মান্নান চৌধুরির ব্যক্তিগত উদ্যোগে বিদ্যালয়ের জন্য একটি
ল্যাপটপ, বংগবন্ধু ও বংগমাতা ফুটবল খেলোয়াড়দের জন্য একসেট জার্সি,
বিদ্যালয়ের পুরাতন ভবন পুন:সংস্কারপূর্বক উন্নতমানের থাই ছাদ নির্মাণের
মাধ্যমে লক্ষাধিক টাকা ব্যয় করে শিক্ষার্থীদের পাঠদানে সহায়তা করায়
শিক্ষকমণ্ডলী ও উপজেলা শিক্ষা বিভাগ এর পক্ষ থেকে সভাপতি মহোদয়ের প্রতি
ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
এস এম সি সভাপতি জনাব মেজর
(অবসরপ্রাপ্ত) নুরুল মান্নান চৌধুরির পক্ষ থেকে বিদ্যালয়ে ল্যাপটপ দান করেন
তার বড় ভাই আঃ কাদির চৌধুরি। এছাড়া বিদ্যালয়ের কর্মরত
শিক্ষকবৃন্দ,প্রাক্তন শিক্ষক,অভিভাবকবৃন্দ ও দানশীল ব্যাক্তিবর্গ গত ২ বছরে বাউন্ডারি ওয়াল,শহীদ
মিনার,টিনের ছাদে ডিজিটাল সিলিং (চলমান),গেইট,১৫০ জন্য শিক্ষার্থীদের জন্য
স্কুল ড্রেস,৩০০ জন শিক্ষার্থীদের জন্য টিফিনবক্স,ফুলবাগান,চেয়ার,পানির
লাইনের মোটর,পানির ফিল্টার দান করেন।বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আব্দুলবাছিত ১০ হাজার টাকা, সহকারি শিক্ষক জনাব ফখরুল ইসলাম ১২ হাজার টাকা সহ প্রত্যেক শিক্ষক ৩ হাজার টাকা করে অনুদান দিয়ে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সহযোগীতা করেন। প্রধান শিক্ষক জনাব আব্দুল বাছিত ও সহকারি শিক্ষক জনাব ফখরুল ইসলাম এর অর্থায়নে বিদ্যালয় প্রাঙ্গণে একটি আকর্ষণীয় ফুলের বাগান তৈরি করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আব্দুল বাছিত বলেন বিদ্যালয়টিকে একটি শিশুবান্ধব, আকর্ষণীয় ও লেখাপড়ার গুনগত মানোন্নয়নে তিনি সার্বক্ষণিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।যারা বিদ্যালয়ে সহযোগীতা করছেন তিনি তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক (সিলেট মহানগর) জনাব শফি উল আলম চৌধুরি নাদেল এর সহযোগীতায় ১৫০ জন্য শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেস, উপজেলাপ্রশাসন কুলাউড়া এবং উপজেলা শিক্ষা অফিসার জনাব মোঃ শরীফ-উল ইসলাম (বর্তমানে প্রাশিঅ অধিদপ্তর)এর সহযোগীতায় শহীদ মিনার, সাবেক এস এম সি সভাপতি জনাব ছয়ফুল ইসলাম, সাবেক পিটিএ সভাপতি জনাব সাহাব উদ্দিন খান এর সহযোগীতায় বাউন্ডারি ও অত্র বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহ শিক্ষক জনাব মায়ারানী করের অর্থায়নে গেইট নির্মাণ করা হয়।এছাড়া চেয়ারম্যান রাউৎগাঁও ইউ পি জনাব আব্দুল জলিল জামালসাহেব সহ এলাকার স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ বিদ্যালয়টিকে এগিয়ে নিতে সহযোগীতা করেন। গত ১৩ ই সেপ্টেম্বর ২০১৭ খ্রিঃ উপজেলা শিক্ষা অফিসার (ভারঃ) জনাব মামুনুর রহমান বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে এসে বলেন স্থানীয় উদ্যোগে বিদ্যালয়ের আমুল পরিবর্তন সম্ভব তা কুলাউড়া উপজেলার কৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে বোঝা যায়।অত্র উপজেলার অন্যান্য বিদ্যালয়েও যদি এরকম ব্যাপক হারে স্থানীয় অনুদান শুরু হয় তাহলে এলাকার প্রাথমিক শিক্ষার চিত্র আরও আকর্ষণীয় হবে বলে আমার বিশ্বাস।
0 মন্তব্যসমূহ