অনশনে যোগদানের জন্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত- কুলাউড়ায়....

আগামী২৩/১২/২০১৭খ্রিস্টাব্দ তারিখে প্রাথমিক সহকারি শিক্ষক সমিতির আমরণ অনশনে যোগদানের জন্য এক প্রস্তুতি সভা কুলাউড়ায় অনুষ্ঠিত হয়।উক্ত সভায় উপস্থিত ছিলেন কুলাউড়া সহকারি শিক্ষক সমিতির সভাপতি জনাব আব্দুল মছব্বির শামীম।সহ সভাপতি জনাব প্রশান্ত কান্ত দত্ত। উপজেলা সম্পাদক,জেলা সভাপতি ও কেন্দীয় কমিটির সদস্য জনাব ফখরুল ইসলাম।উপজেলা সহ সভাপতি, জেলা অর্থ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ আব্দুল মুহাইমিন। শিক্ষক নেতা ফখর উদ্দিন,শরীফ আহমদ,নাজমুল ইসলাম,হাবিবুর রহমান,পান্না চন্দ্র নাথ,আব্দুল হক,আব্দুর রহিম,নুরুল ইসলাম ফয়েজ,হাফিজুর রহমান,শামীম খান প্রমূখ।
এর আগে সহকারি শিক্ষক সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ বেতন বৈষম্য দুরীকরনের এক দফা দাবীতে মহাজোটের ডাকে আগামী ২৩ ডিসেম্বর কেন্দ্রীয় শহিদ মিনারে  অনশন কর্মসূচি ঘোষনা করা হয়।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ