আগামী ২৩ ডিসেম্বর থেকে রাজধানীতে শহীদ মিনারে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের একধাপ পরের গ্রেডে সহকারী শিক্ষকদের
বেতন স্কেল নির্ধারনের একদফা দাবীর শিক্ষক মহাজোট ঘোষিত কেন্দ্রীয়
কর্মসূচীর অংশ হিসেবে অদ্য ১৫/১২/১৭ইং মৌলভীবাজার জেলার কুলাউড়ার উপজেলার রাবেয়া আদর্শ সপ্রাবি তে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষকগণ আগামী ২৩ তারিখ ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে
অনুষ্টিতব্য একদফা দাবী আদায়ের আমরণ অনশনে যোগ দেবার জন্য একমত পোষণ
করেন। সভায় বক্তারা বলেন, ১৯৭৩ সালে প্রাথমিক বিদ্যালয়ের প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকের
বেতন ও প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকের বেতন একই ছিল। ২০০৬ সাল পর্যন্ত
প্রধান শিক্ষকের পরের ধাপে সহকারী শিক্ষকদের বেতন স্কেল ছিল। ২০০৬ সালে এই
ব্যবধান ২ ধাপ হলেও ২০১৪ সালে ব্যবধান বেড়ে দাঁড়ায় তিন ধাপে। তিনি আরও
বলেন, ২০১৫ সালে ঘোষিত অষ্টম জাতীয় পে স্কেল অনুযায়ী প্রশিক্ষণপ্রাপ্ত
প্রধান শিক্ষকরা ১১তম গ্রেডে এবং প্রশিক্ষণ ছাড়া প্রধান শিক্ষকরা ১২তম
গ্রেডে বেতন পাচ্ছেন। কিন্তু প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকরা ১৪তম গ্রেডে
বেতন পাচ্ছেন আর প্রশিক্ষণ ছাড়া সহকারী শিক্ষকদের বেতন গ্রেড ১৫তম।
শিক্ষক নেতারা বলেন, একজন প্রধান শিক্ষক যে স্কেলে চাকরি শুরু করেন একজন সহকারী শিক্ষক সেখানে শেষ করেন। এই বৈষম্য চরম দুঃখ এবং লজ্জাজনক। এই বৈষম্যের নিরসন করে প্রধান শিক্ষকদের পরের ধাপে সহকারী শিক্ষকদের বেতন স্কেল নির্ধারণ করা সাড়ে তিন লাখ শিক্ষকের প্রাণের দাবি।

0 মন্তব্যসমূহ