প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল-২০১৯।



মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ২০১৯ সালের প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল বেলা ২ টায় উপজেলার সম্মেলন কক্ষে প্রকাশ করা হয় এ সময় উপস্থিত ছিলেন পরীক্ষা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার জনাব এ টি এম ফরহাদ চৌধুরী , প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জনাব এ কে এম সফি আহমদ সলমান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আইয়ুব উদ্দিন ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকগণ এবং সাংবাদিকবৃন্দ।
কুলাউড়া উপজেলার ২০১৯ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার পাশের হার ৯৩.৪৮%  ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার পাশের হার ৮৪.৩৯%।
উপজেলার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় মোট ৬২৮০ জনের মধ্যে ৬১১৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে ৫৭২২ জন পাশ করে।ফেল করে ৩৯৬ জন।
অপরদিকে ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় মোট ৯২০ জনের মধ্যে ৮৩৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে ৭০৭ জন পাশ করে। মোট A+ ৬ টি এবং ফেল করে ১৩১ জন।
অত্র উপজেলায় ২০১৯ সালের প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থী ১৬২ ও ৮২ জন।

উপজেলা শিক্ষা অফিসার মোঃ আইয়ুব উদ্দিন জানান এবারের সর্বোচ্চ ফলাফল অর্জনকারী প্রতিষ্ঠান আনন্দ বিদ্যাপীঠ A+ ২৩, বশিরুল হোসেন সপ্রাবি A+ ২০,  রাবেয়া আদর্শ সপ্রাবি A+ ১৯ টি, চুনঘর সপ্রাবি ১৬ টি,  ও কুলাউড়া গ্রাম মডেল সপ্রাবি ১১ টি সহ উপজেলার মোট A+ ৩৭৭ টি, A ১২৫৪ টি, A- ৮৪৪ টি, B ৮৪৬ টি,D ১৪৪৩ টি এবং C ৯৫৮ টি

এর আগে ২০১৯ সালের প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা এবং জুনিয়র স্কুল/দাখিল সার্টিফিকেট (জেএসসিজেডিসিপরীক্ষার ফলাফল প্রকাশ।
বেলা ১১টায় শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি সচিবালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে জেএসসি জেডিসির ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন। অন্যদিকেদুপুর সাড়ে ১২টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রকাশ করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী জনাব মোঃ জাকির হোসেন। তবে আনুষ্ঠানিক ফল প্রকাশের আগে সকালে প্রধানমন্ত্রীর কাছে পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ তুলে ধরেন দুই মন্ত্রী।
প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে প্রাথমিক সমাপনীর এবং শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে জেএসসির ফল পাওয়া যাবে। শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটসংশ্লিষ্ট সকল পরীক্ষা কেন্দ্র/শিক্ষাপ্রতিষ্ঠান (সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ইমেইল/ওয়েবমেইলএবং এসএমএসের মাধ্যমে ফলাফল পাওয়া যাবে। ওয়েবসাইটেমন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.edaucationboard-results.gov.bd) এছাড়া স্বস্ব শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট এবং তাদের অফিস নোটিস বোর্ডেও ফলাফল দেখা যাবে।
মোবাইলের এসএমএস’র মাধ্যমেসব অপারেটর (টেলিটকরবিগ্রামীণফোনবাংলালিংক ও এয়ারটেলথেকে মেসেজ অপশনে গিয়ে JSC অথবা JDC লিখে একটি space দিয়ে শিক্ষাবোর্ডের নামের প্রথম তিন অক্ষর (Chi) লিখে একটি space দিয়ে পরীক্ষার্থীর রোল নম্বর লিখে একটি space দিয়ে পাশের সাল (২০১৯লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
প্রাথমিক সমাপনীর ফল যেভাবে পাওয়া যাবেপ্রাথমিক ও ইবতেদায়ি সমাপনীর ফল www.dpe.gov.bd ও http://dpe.teletalk.com.bd এবং মোবাইল এসএমএসের মাধ্যমে পাওয়া যাবে। এসএমএসের মাধ্যমে ফল পেতে যে কোনো মোবাইল থেকে ডিপিই, (dpe) উপজেলা কোডরোল নম্বর এবং পাসের বছর (২০১৯লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসএ ফল জানানো হবে।
কুলাউড়া উপজেলার ফলাফল দেখতে ক্লিক করুনঃ-
প্রাশিসপ-১৯ 
দেখতে এখানে ক্লিক করুন
ইশিসপ-১৯ 
দেখতে এখানে ক্লিক করুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ