জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৯ এ সিলেট বিভাগীয় পর্যায়ে কুলাউড়া উপজেলার
চুনঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জয়নাল আবেদীন শ্রেষ্ঠ প্রধান
শিক্ষক ও কুলাউড়া উপজেলা শিক্ষা অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ আবু বক্কার সিদ্দিক শ্রেষ্ট কর্মচারী নির্বাচিত হয়েছেন।
সিলেট বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিযোগী কার্যক্রমে অংশ গ্রহন করে উক্ত
দু’জন প্রধান শিক্ষক ও শ্রেষ্ট কর্মচারী নির্বাচিত হয়ে জাতীয় পর্যায়ে
প্রতিযোগিতার জন্য মনোনীত হয়েছেন বলে শিক্ষা অফিসসুত্রে জানা গেছে।
কুলাউড়া উপজেলাধীন ব্রাহ্মণবাজার নিবাসী প্রধান শিক্ষক মোঃ জয়নাল আবেদীন
১৯৯৮ সালে রামগোবিন্দ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক পদে যোগদান করেন ও ২০০৫ সালে প্রধান শিক্ষক পদে
পদোন্নতি পান।২০১১ সালে চুনঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলী হন। ইতিপুর্বে তিনি
২০১৫ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ট প্রধান শিক্ষক নির্বাচিত হন এবং ২০১৯
সালে উপজেলা,জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় ‘শ্রেষ্ঠ প্রধান
শিক্ষক’ নির্বাচিত হন।
অপরদিকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলা নিবাসী মোঃ আবু বক্কার সিদ্দিক
১৯৯৮ সালে প্রাথমিক শিক্ষা বিভাগের কুলাউড়া উপজেলা শিক্ষা অফিসে
অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে যোগদান করেন। জাতীয় প্রাথমিক
শিক্ষা পদক ২০১৯ সালে উপজেলা,জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায়
‘শ্রেষ্ঠ কর্মচারী’ নির্বাচিত হন।
এছাড়া মৌলভীবাজার জেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা- পূর্ণা রায় চৌধুরী (আলী আমজদ সপ্রাবি), শ্রেষ্ঠ এস এম সি সভাপতি ডা. হরিপদ রায় (দেওয়ান শামসুল ইসলাম সপ্রাবি) শ্রীমঙ্গল, শ্রেষ্ঠ বিদ্যুৎসাহী মোহাম্মদ ময়নুল হক (বড়লেখা), শ্রেষ্ঠ পিটিআই ইন্সট্রাক্টর মো: শাহ আলম (পিটিআই মৌলভীবাজার), শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব সোয়েব আহমদ (বড়লেখা) ও ঝরে পড়ার হার কমাতে সক্ষম-ভাড়াউড়া সপ্রাবি (শ্রীমঙ্গল) জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৯ এ সিলেট বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত হন।

0 মন্তব্যসমূহ