সহকারী শিক্ষক সমিতি কুলাউড়া উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির পরিচিতি অনুষ্ঠান সম্পন্ন।

সহকারী শিক্ষক সমিতি কুলাউড়া উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির পরিচিতি অনুষ্ঠান সম্পন্ন।


    আজ ১১ জুলাই ২০২৬ খ্রি: শনিবার বেলা ১১ ঘটিকায় রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি (এস-১২০৬৮) কুলাউড়া উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। কমিটির সদস্যগণ পূর্ব নির্ধারিত সদস্য পরিচিতি অনুষ্ঠানে সমবেত হয়ে অনুষ্ঠানকে সাফল্য মণ্ডিত করেন। ৮১ সদস্য বিশিষ্ট কুলাউড়া উপজেলার প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির পূর্ণাঙ্গ কমিটির সদস্যরা তাদের  প্রতি অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করার অঙ্গীকার ব্যক্ত করেন। নবগঠিত সমিতির সাাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম সুমনের সঞ্চালনায় উক্ত প্রানবন্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কমিটির নব নির্বাচিত সভাপতি মোহাম্মদ ফখর উদ্দীন।সভায় সর্বসম্মতিক্রমে আগামী এক মাসের মধ্যে উপজেলার প্রতিটি ইউনিয়ন কমিটি গঠন সম্পন করে অভিষেক অনুষ্টান সহ কুলাউড়ার প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে  আরো উন্নত সমৃদ্ধ করতে সবাই আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। 

    উল্লেখ্য যে গত ২৪ মে ২০২৬ খ্রি: বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি (এস-১২০৬৮) কুলাউড়া উপজেলা শাখার ত্রৈ বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে জনাব মোহাম্মদ ফখর উদ্দীনকে (মির্জাপুর সপ্রাবি) সভাপতি, জনাব মোঃ জাহাঙ্গীর আলম সুমন (তারাপাশা সপ্রাবি) সাধারণ সম্পাদক, এবং জনাব মোহাম্মদ আব্দুল হক (বাদে ভূকশিমইল সপ্রাবি) কে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।







একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ