কুলাউড়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের ইনোভেশন কার্যক্রম পরিদর্শণ

কুলাউড়া উপজেলা থেকে যাত্রা শুরু করা ‘আমার স্বপ্ন আমার স্কুল’ প্রকল্পটির বিস্তার লাভ করছে দেশব্যাপী। এই প্রকল্পটি দেশব্যাপী ছড়িয়ে দিতে ৭ সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বৃহস্পতিবার ১৪ ডিসেম্বর কুলাউড়া উপজেলার ৩টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শণ করেন।
আমার স্বপ্ন আমার স্কুল প্রকল্পের দেশসেরা কুলাউড়ার চুনঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শণের মাধ্যমে তাদের পরিদর্শণ কার্যক্রম শুরু করে। পরবর্তীতে আমির ছলফু সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শণ করেন।
প্রতিনিধি দলে ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের সিনিয়র সহকারি সচিব মো. মাইনুল আবেদীন, প্রাথমিক শিক্ষা অধিদফতরের গবেষণা কর্মকর্তা মো. ফিরোজ কবির, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের উপ-প্রধান মো. ফজলুর রহমান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর ঢাকার উপ-পরিচালক ড. জাহাঙ্গীর হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদফতরের ইনোভেশন সেলের সদস্য নিরঞ্জন কুমার রায়, প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ইনোভেশন) শিক্ষা অফিসার ও আমার স্বপ্ন আমার স্কুল প্রকল্পের উদ্ভাবক কুলাউড়া উপজেলার সাবেক শিক্ষা অফিসার মো. শরীফ উল ইসলাম এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের ডোমেইন এক্সপার্ট সাধন চন্দ্র সরকার প্রমুখ। এসময় তাদের সাথে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. বায়েজিদ খান, adpeo জনাব কিশোলয় চক্রবর্তী, ueo জনাব মোঃ মামুনুর রহমান
প্রতিনিধি দলের প্রধান প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের সিনিয়র সহকারি সচিব মো. মাইনুল আবেদীন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানান, আমার স্বপ্ন আমার স্কুল প্রকল্প পরিদর্শণে এসে আমাদের ভালো লেগেছে। আমরা চাই এই প্রকল্পটি গোটা দেশব্যাপী ছড়িয়ে দিতে চাই। শিশুরা যাতে একটি সুন্দর শিশু বান্ধব পরিবেশে লেখাপড়া করতে পারে এজন্য প্রকল্পটি সত্যি চমৎকার।
প্রতিনিধি দল তাদের পরিদর্শণ কার্যক্রম শেষে কুলাউড়া উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম ও কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মো. গোলাম রাব্বির সাথে বিষয়টি নিয়ে কথা বলেন।







একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ